কুমিল্লা চৌদ্দগ্রাম ১০কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৩ ২৩:১১ পি এম
১০কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম থানার পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার) রাত ১২:৪৫ ঘটিকায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কর্মরত এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলমগীর এবং সঙ্গীয় র্ফোস সহ চৌদ্দগ্রাম থানাধীন ০৩ নং কালিকাপুর ইউনিয়নের চট্রগ্রাম-ঢাকা মহাসড়কের নালঘর রাস্তার উপর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০(দশ) কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ডিউটি তালিমকৃত পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রুবেল (৩৬)। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের পিতা- জাহাঙ্গীর আলমের ছেলে। আসামীর বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মাদকের মামলা করা হয়। মামলা নং- ২১, তারিখ:১৫/১১/২৩,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(খ)/৪১ তে মামলা রুজু করা হয়।
বার্তা প্রেরক হাসিবুল ইসলাম সজিব
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ