লালমাই পাহাড়ে আন্তর্জাতিক কনফারেন্স
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪ ২০:৪৭ পি এম
কুমিল্লার কোটবাড়ীর লালমাই পাহাড়ে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে "টেকসই " শীর্ষক ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।২৮ ডিসেম্বর সকাল ৯.০০টা থেকে দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের প্রায় ১২টি দেশের গবেষকগণ স্বশরীরে এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে ২৬টিরও অধিক পেপার উপস্থাপন করেন। দিনব্যাপী এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সের থিম স্পিকার ছিলেন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সিনেট সদস্য অধ্যাপক ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান কনফারেন্সের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী পর্বের পর কী-নোট পেপার উপস্থাপন করেন আফ্রিকায় রিসার্চ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জে মালান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ঢাকার এডিশনাল মেট্রোপলিটন সেশনস জাজ ড. মাসরুর সালেকিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর ড. আমিনুল ইসলাম, ওমানের সুলতান কুয়াবস ইউনিভার্সিটির প্রফেসর ড. খলিফা আল জাবরি।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা