রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • শনিবার দেশে আসছেন কায়কোবাদ।। স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

    শনিবার দেশে আসছেন কায়কোবাদ।। স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
    ছবি/সংগৃহীত

    দীর্ঘ ১৩ বছর পর ২৮ ডিসেম্বর শনিবার সকালে দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এতে খুশি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপিসহ স্থানীয়রা। অপর দিকে তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন হাজারো নেতাকর্মী।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। জানা যায়, বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলা,-মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা,ধর্মীয় নেতারা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবীসহ বিভিন্ন ধর্মের লোকজন। অপরদিকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন আবার কোথাও কোথাও গ্রামে গ্রামে গরু জবাই করে খাবারের আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন তাকে।

    মুরাদনগর উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব কে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪ শত বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়াও হিসাবের বাইরে আরও অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহি উদ্দিন অঞ্জন জানান, দীর্ঘ তেরো বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল মত র্নিবিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ বর্ষিয়ান এ নেতাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।

     


    add