কুমিল্লা সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৪ ২১:৫৪ পি এম
কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাঠে আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মিয়া মোহাম্মদ সোহেল, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম,
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার হাত ধরেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত পরিমিত পড়াশোনা করতে হবে। ভাল ফলাফল পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ উল্লা তালুকদারের পরিচালনায় শুভচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা ফয়েজ আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন ডে শিফটের ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, মর্নিং শিফটের ইনচার্জ হাফেজ মো. ইলিয়াছ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০২৪ শিক্ষাবর্ষ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান