বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • বাংলাদেশের দিকে কেউ আঙুল তুললে বাঙালি তা ভেঙ্গে দিতে জানে– কুমিল্লায় হাবীব উন নবী খান সোহেল

    বাংলাদেশের দিকে কেউ আঙুল তুললে বাঙালি তা ভেঙ্গে দিতে জানে– কুমিল্লায় হাবীব উন নবী খান সোহেল
    ছবি- কুমিল্লা মেইল

    বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী খান সোহেল  বলেছেন জুলাই-আগস্টের ১৫ দিনে ফ্যাসিবাদী শেখ হাসিনা দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। রক্তের দাগ এখনও শুকায়নি। খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ। আপনারা কুমিল্লা নামে বিভাগ চেয়েছেন, শেখ হাসিনা কুমিল্লা কে বিভাগ করেনি । কুমিল্লা নামের সাথে কু আছে তাই উনি বিভাগ করেনি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা নামে বিভাগ করবেন। তিনি আরো বলেন, হাসিনা মানে সুন্দরী, কাজে সুন্দরী নয় , বিগত কয়েক বছর কি করেছেন তা মানুষ দেখেছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর সাধারণ মানুষ বলেছে বাংলাদেশের মানুষ ফেরাউন থেকে মুক্তি পেয়েছে ।

    আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মারধর ও হাজার হাজার কর্মীদের গুম, খুন করেছেন। ইলিয়াস আলীর মত আরো শত নেতাদের গুম করে মেরে ফেলেছেন। কি জবাব দিব তাদের সন্তানদের কাছে। আপনার পিতার জন্য আপনার যেমন মায়া তাদের জন্য ও তো তাদের পরিবার আজ ও চোখের জল ফেলে। বিএনপি করার অপরাধে আমাদের নেতাকর্মীদের আটক গুম করেছেন ।

    তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাওয়া দেশকে সাবধান করে বলতে চাই। পৃথিবীর ইতিহাসে কোন দেশ অন্যায়ভাবে অন্য দেশকে কাবু করতে পারে নাই। আমেরিকা পারে নাই ভিয়েতনামকে তেমনি রাশিয়া পারে নাই আফগানিস্তানকে। বাংলাদেশকেও ইনশাআল্লাহ কোন অত্যাচারী কাবু করতে পারবে না। বাঙালির দিকে আংগুল তুলবেন না। সভার উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেনের সভাপতিত্বে বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ষোলনল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ।এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন,বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, গাজীউল হাসান খান, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফারুক আহমেদ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ ভিপি আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ বিএনপি ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলীম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।


    add