কুমিল্লায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪ ১৯:২০ পি এম
কুমিল্লা সদর দক্ষিণ রামচন্দ্রপুর (পলডারপাড়) এলাকায় মৃত. মুজাফফর মিয়ার পুত্র রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়-শুক্রবার (২০ ডিসেম্বর) সদর দক্ষিণ বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লোকমানের ভাই কবিরের ছেলে রাকিব(১০) এর সাথে নিহত রুহুল আমিনের নাতী আবির(৮) এর ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নিহত রুহুল আমিনের নাতী আবিরের সাথে কবিরের ছেলে রাকিব ব্যাডমিন্টন মাঠে ঝগড়া সৃষ্টি করে। আবির ও রাকিবের ঝগড়া থামানোর চেষ্টায় ব্যার্থ হন রুহুল আমিন(৬৫)। এক পর্যায়ে বিপক্ষদের পক্ষ নিয়ে লোকমান ও কবির হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ রুহুল আমিনের উপর কিল ঘুষি ও লাঠি দিয়ে আক্রমন চালালে ঘটনাস্থলে রুহুল আমিন নিহত হন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত কর্মকর্তা) রফিকুল ইসলাম জানান,ঘটনাস্থলে এসআই দিলীপ সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়েছে। ময়না তদন্তের জন্য বৃদ্ধ রুহুল আমিনের লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে নিহত রুহুল আমিনের মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে কবির ও লোকমানকে প্রধান আসামী করে সদর দক্ষিণ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ