সোন্দ্রমের স্কুলে কিষানিরা শিখেন পরিবেশবান্ধব চাষাবাদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৮ পি এম
সোন্দ্রম। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামে রয়েছে কিষানিদের 'পার্টনার ফিল্ড স্কুল'। স্কুলটিতে কিষানিরা নাটক আর গানের আনন্দ পরিবেশে শিখেন পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব চাষাবাদ।
বিশ্ব ব্যাংকের সহায়তায় স্কুলটি পরিচালিত হয়। সপ্তাহে একদিন তিনজন প্রশিক্ষক ২৫ জন কিষানিদের পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ শেখান। সকাল ১০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। প্রশিক্ষণ চলবে ১০ সপ্তাহ।
বুধবার বেলা ১১ টা। স্কুলটিতে উৎসবের আমেজ। বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদের আগমনে এ উৎসব। আয়োজন করে বুড়িচং কৃষি অফিস।
দেখা গেছে, সোন্দ্রম গ্রামের একটি বাড়িতে সাজ সাজ রব। বাড়ির বাইরে কলা গাছ দিয়ে তৈরি বাহারি ফুলের গেইট। ভেতরে সামিয়ানা টানানো প্যান্ডেল। প্যান্ডেলের এক পাশে অতিথিরা অন্য পাশে কিষানিরা। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরাও। এ সময় পুষ্টি উন্নয়ন ও পরিবেশবান্ধব চাষাবাদ নিয়ে নাটিকা ও গানের আয়োজন করা হয়। প্রদর্শন করা হয় পুষ্টিকর খাবার। এরমধ্যে ছিলো, মাশরুম, ফল, শাকসবজি, মসলা, দুগ্ধ জাতীয় খাবার। এছাড়াও সোন্দ্রম গ্রামের পার্শ্ববর্তী গ্রাম রামপুরে বিভিন্ন জাতের ধানের বীজ ও বীজ তোলা পরিদর্শন করেন তারা।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ