কুমিল্লায় বিজয় দিবসের র্যালি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪ ১২:১৭ পি এম
কুমিল্লায় বিজয় দিবসের র্যালি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে তার শিক্ষা প্রতিষ্ঠান সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ডিগ্রি কলেজের প্রোগ্রাম শেষে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকা এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় তার নিজ বাড়ি সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০ টায় বিষয়টি জানিয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু। নিহত ওই ছাত্রদল নেতা কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের চাঙ্গিনি গ্রামের আবু তাহের সর্দারের ছেলে ফাহাদুল ইসলাম রাফি। তিনি চৌয়ারা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। এবং কলেজের ছাত্রদলের পদপ্রার্থী হিসেবে কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা রাফি। অনুষ্ঠান শেষে সাথে এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে আসছিলেন সদর দক্ষিণ উপজেলার চাঙ্গিনী এলাকার নিজ বাড়িতে। বেলতলী বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ড্রাম টাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু শোক প্রকাশ করে বলেন, জানাযার নামাজে বিএনপির অনেক নেতাকর্মী এসেছেন। ছাত্রদলের জন্য নিবেদিত প্রাণ রাফির মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ