বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • মহান বিজয় দিবসে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা

    মহান বিজয় দিবসে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা
    ছবি- কুমিল্লা মেইল

    মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মো. সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, সাংবাদিক সহিদ উল্লাহ, জামাল উদ্দিন দামালসহ অন্যরা। আলোচনা সভায় নবীন ও প্রবীণদের নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়।

     

     


    add