বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

    কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন— কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শাহ মোহাম্মদ আলমগীর খান। প্রধান অতিথি বলেন- নিয়মিত পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করতে হবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীতের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, অনুষ্ঠানের আহবায়কও সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাফায়েত হোসেন, কলেজ পরিচালক মো. হারুনুর রশিদ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন— তোমরা হবে আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকতে হবে। গান, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ দেহ সুন্দর মন তৈরি হয়। এ সময় উপস্থিত  ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার প্রভাষক মো. হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি। বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সবশেষে কলেজ সাংস্কৃতিক সংগঠন রঙিন ঘুড়ির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
     


    add