কুমিল্লায় গভীর রাতে ছিন্নমূল মানুষের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কম্বল বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৫ এএম
রাতের আঁধারে কুমিল্লার বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ড ও ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো: সাকিব হোসাইন। শনিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন কুমিল্লার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো: সাকিব হোসাইনসহ বিভিন্ন নেতৃবৃন্দ । কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো: সাকিব হোসাইন হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মূখ্যসংগঠক আরাফ ভূইয়া, মুখ্যপাত্র জাহিদুল হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান অপু, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু, মো: অনিক, মো: তারেক মাহমুদ, বিল্লাল হোসেন সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো: সাকিব হোসাইন বলেন, প্রচন্ড শীতে কুমিল্লার মানুষ কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
Enter
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ