বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

    ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূরননবী। আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসররা। মূলত বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই তারা এমন নারকীয়তা চালিয়েছিলো। কিন্তু এসব অপশক্তির সে স্বপ্নসাধ পূরণ হয়নি। বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বয়ংসম্পূর্ণ জাতি। তাই আগামীতে বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সর্বশেষ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো.আবু জাহেদ।


    add