বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ফুল সজ্জিত গাড়িতে শিক্ষক কর্মচারীদের রাজকীয় বিদায়

    ফুল সজ্জিত গাড়িতে শিক্ষক কর্মচারীদের রাজকীয় বিদায়
    ছবি- কুমিল্লা মেইল

    প্রত্যেকের গলায় ফুলের মালা। গায়ে নতুন জামা। সামনে দাঁড়িয়ে ফুল সজ্জিত গাড়ি। গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দূর থেকে মনে হবে কোন বিয়ের আয়োজন। আসলে তা নয়। এটি কুমিল্লার একটি স্কুলের শিক্ষক সর্মচারীদের কর্মস্থল থেকে বিদায় নেয়ার দৃশ্য।
    বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বিষ্ণুপুর জগন্নাথপুর মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এমন জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিদায় অনুষ্ঠান হয়। জমকালো আয়োজনের মাঝেও বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত কান্নায় ভেঙে পড়েন সকলের প্রিয় বিদায়ী শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, মোখলেছুর রহমান ও কর্মচারী ময়নাল হোসেন ও আবু তাহের।
    জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম ৩০ বছর ও মোখলেছুর রহমান ৪১ বছর এবং বিদ্যালয়ের দুই কর্মচারী ময়নাল হোসেন ও আবু তাহের ৪১ বছর পর দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিক-কর্মচারীদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তারা।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  দেওয়ান মো. জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী মোল্লা, নিগার সুলতানা, মিজানুর রহমান ও রহুল আমিন। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নূর মাহিয়া ও উম্মে সালমা। তিন শিক্ষক ও দুই কর্মচারীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে অনেক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। সহকারী শিক্ষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষক মো.সিরাজুল ইসলাম, বিদ্যোসাহী সদস্য মোশারফ মোল্লা, শিদলাই আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া।


    add