বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর ককটেল হামলার নিন্দা ও অভিযুক্তদের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    ভিক্টোরিয়া কলেজে শিক্ষকদের ওপর ককটেল হামলার নিন্দা ও অভিযুক্তদের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকদের লক্ষ্য করে মাদকসেবীদের ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং বিচারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর মুখপাত্র জাবেদ আহম্মেদ ভূঁইয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষকদের লক্ষ্য করে মাদকসেবীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজের নতুন ১০ তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে রাতভর মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ দীর্ঘদিন করে আসছিলো। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এতেও কাজ না হলে গত চার দিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে মাদকসেবীরা প্রবেশ করতে পারছিলো না। সোমবার রাত ৯টায় কলেজ অধ্যক্ষসহ শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় মাদকসেবী সন্ত্রাসীরা বিকট শব্দে কয়েকটি ককটেল ক্যাম্পাসের বাইর থেকে খেলার মাঠে দিকে বিস্ফোরন ঘটটায়। এতে ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে মাদকসেবীদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে।


    add