বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

    কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা কলেজ কুমিল্লা ফায়ার সার্ভিসের মাঠে অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারি পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া,  কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, প্রত্যয়ের নির্বাহী পরচিালক মাহমুদা আক্তার, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুস সামাদ।
    অনুষ্ঠানের বক্তারা বলেন, নিয়মিতি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করতে হবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার অনুষ্ঠানের সদস্য সচিব ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন  প্রভাষক হাসান ভূইয়া, নাইমা আক্তার, জাবেদ হোসেন, ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি মো. সোহরাব হোসেনসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।
     


    add