বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

    ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
    ছবি- কুমিল্লা মেইল

    ভাষা সৈনিক অজিত গুহ  মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সভাপতি কাজী নাজিয়া হক। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক আবু জাহেদ ও সহকারী অধ্যাপক কামরুর রশীদের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদ সদস্য হাসান ইমাম মজুমদার ও উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক, তানিয়া ইসলাম ও প্রভাষক কাইজারুল ইসলাম মুহিত। অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। এতে দর্শক সারিতে বসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী  ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠান উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কাজী নাজিয়া হক বলেন, লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করে। তাছাড়াও দৈহিক ও আত্মিক সুস্থতায় ক্রীড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তাই অবসরে ঘরকুনো হয়ে না থেকে মাঠে বিচরণ করতে তিনি শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- শিক্ষার্থীরা অবসর সময়ে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির চর্চা  করলে শারীরিক এবং  মানসিকভাবে সুস্থ থাকবে। এ বিষয়টি লক্ষ্য রাখতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এর আগে গত ৯ ডিসেম্বর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। এতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স শাখার শিক্ষার্থীদের জন্য ৪৩টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরকে মোট ১৬০টি পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের জন্য  দেশাত্মবোধক গান, আবৃত্তি, পল্লীগীতি, লোকগীতি, আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, হামদ-নাত, নৃত্য ও যেমন খুশি তেমন সাজ। অপরদিকে শিক্ষকদের গোলক নিক্ষেপ, শিক্ষিকাদের পিলোপাসিং ও কর্মচারীদের জন্য ছিলো বাস্কেটবল প্রতিযোগিতা। এখানেও চারটি ইভেন্টে মোট ১৮ জনকে পুরষ্কার দেয়া হয়।
     


    add