বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় সন্মাননা পেলেন ৭ সাংবাদিক

    কুমিল্লায় সন্মাননা পেলেন ৭ সাংবাদিক

    কুমিল্লায় বিগত দিনে নির্যাতিত ৭ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদ। সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালনকালে ও সংবাদপ্রকাশের জেরে সন্ত্রাসীদের হামলা ও নির্যাতিত হওয়ায় ৭ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা। সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,ও দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক মো. জসিম উদ্দিন কনক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্লোবাল টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফউদ্দিন রনি, দৈনিক পূর্বাশা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ.সহিদ উল্লাহ, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম তরুন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার নির্বাহী সদস্য ডা. আবদুল আউয়াল সরকার। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ থেকে গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে শহীদ ও বৈষম্যবিরোধী ২০২৪ এর জুলাই আগষ্ট গণঅভ্যূত্থানে শহীদ ও নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়। নির্যাতিত সাংবাদিক হিসেবে এ বছর যারা সম্মাননা পেলেন তারা হলেন,কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক,যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, মানবকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ, দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার সম্পাদক শরীফুল ইসলাম সুমন ও একাত্তর টিভির কুমিল্লা ক্যামেরা পার্সন সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ ও সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে লিখনী ও সাংবাদিকতা করলে হামলা মামলা আসবেই। তবে সে ক্ষেত্রে সাংবাদিকগণ একতা ও ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের ওপর হামলা কমে যাবে। বিগত সরকারের আমলে বহু সাংবাদিক হামলা মামলার ভয়ে অনেকেই সত্য সংবাদ প্রকাশ করতে পারতোনা। সাংবাদিকরা চুপ থাকলে সমাজে অনাচার ও দুর্নীতি র প্রসার ঘটবে। স্বাধীন সাংবাদিকতা সমাজকে সুপথে ও দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। নির্যাতিত সাত জন সাংবাদিককে ফুলের মালা পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মননা প্রদান করেন সিনিয়র সাংবাদিকগণ।

     


    add