শিক্ষার্থীদের নিরাপত্তায় যদি লাশও পড়ে যায়, তবুও আমরা দাঁড়িয়ে থাকবো- মানববন্ধনে ভিক্টোরিয়ার অধ্যক্ষ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪ ২১:০২ পি এম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় মানব্ন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আবুল বশার ভূঁঞা। তিনি বলেন ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দিনে যেমন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছি, অন্ধকারেও তাদের প্রবেশ করার অনুমতি দিব আমরা? যদি আমার ছাত্রদের নিরাপত্তার জন্য আমার লাশও পড়ে যায় তবুও আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো। এ ঘটনা যারা ঘটিয়েছে এবং ভবিষ্যতে শুধু কলেজ ক্যাম্পাস নয়, আমার কোনো ছাত্র- শিক্ষক- কর্মচারীদের যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে আঘাত করা হয় আমরা সেখানে গিয়ে দাঁড়াবো। যারা সোমবার রাতে আমার শিক্ষকদের ওপর ককটেল হামলা করেছে প্রশাসনকে জানাচ্ছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। যারা হামলা করে প্রশাসন ও অন্তবর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনাদের আবার জানিয়ে দিতে চাই, আমাদের কি ভয় দেখাবেন আপনারা? আমরা আমাদের সন্তানের রক্ত দেখেছি। লাশ দেখেছি। আমরা ভয় পাই না। আমি প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আয়তায় আনুন।
এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, যুগ্ম-সম্পাদক মো. মুনছুর হেল্লালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ, কলেজ প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী সবাই বক্তব্যে সন্ত্রাসী মাদকসেবীদের বিচারের আহ্বান জানান।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান