বুধবার, ০৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা

    রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা
    ছবি- কুমিল্লা মেইল

    জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও  নিহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রূপসী বাংলা কলেজ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক আবু রায়হান। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. ইয়াসিনুর রহমান। রূপসী বাংলা কলেজ নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: ইয়াসিনুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতার রক্ষা করতে হবে, সবসময় দেশের যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে,এবং সবধরনের বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের এক হয়ে লড়াই করার আহ্বান জানান। প্রাধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলার সমন্বয় আবু রায়হান বলেন শহীদ ও আহতদের স্মরণে এমন আয়োজন সবসময় করা প্রয়োজন,যেনো আগামী প্রজন্ম এই স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে এবং তাদের স্মরণ করে সবসময় সবরকম অন্যায় ও বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশের যেকোনো দূর্যোগে ঝাপিয়ে পড়ে সবসময় দেশের মানুষের উপকারে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্রোহের গান, কবিতা আবৃত্তির মধ্যো দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
     


    add