রূপসী বাংলা কলেজে শহীদদের স্মরণে স্মরণ সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৮ পি এম
জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রূপসী বাংলা কলেজ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক আবু রায়হান। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. ইয়াসিনুর রহমান। রূপসী বাংলা কলেজ নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: ইয়াসিনুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতার রক্ষা করতে হবে, সবসময় দেশের যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে,এবং সবধরনের বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের এক হয়ে লড়াই করার আহ্বান জানান। প্রাধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলার সমন্বয় আবু রায়হান বলেন শহীদ ও আহতদের স্মরণে এমন আয়োজন সবসময় করা প্রয়োজন,যেনো আগামী প্রজন্ম এই স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে এবং তাদের স্মরণ করে সবসময় সবরকম অন্যায় ও বৈষম্যর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশের যেকোনো দূর্যোগে ঝাপিয়ে পড়ে সবসময় দেশের মানুষের উপকারে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্রোহের গান, কবিতা আবৃত্তির মধ্যো দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস