যৌক্তিক সংস্কার করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে- চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিবুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪ ১৬:৫৭ পি এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত শেখ হাসিনার সরকার মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে ও ডামি নির্বাচন করেছে। এতে সাধারণ মানুষ (২০১৪, ১৮ ও ২৪) তিন তিনবার ভোট উৎসব থেকে বঞ্চিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিলো। এরই ধারাবাহিকতায় ২৪ এর জুলাই বিপ্লবে তাদের লজ্জাজনক পতন হয়েছে। এ বিষয়টি লক্ষ্য রেখে যৌক্তিক সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্থানীয় চান্দিনা সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির অধ্যাপক এ কে এম আনোয়ার হোসাইন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেন। উপজেলা সেক্রেটারি আবদুল আহাদ ও পৌর সেক্রেটারি মাওলানা আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন প্রমুখ। অধ্যাপক মুজিব বলেন- জাময়াতে ইসলামী ইসলামের মূলনীতিকে ধারণ করে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। তাই অতীতের সরকারগুলো সব সময় জামায়াতের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেষ্টা চালিয়েছে। তবে জামায়াত নীতির প্রশ্নে অটল থাকায় কঠিন সময়েও টিকে ছিলো। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে মানুষ রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, চান্দিনা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা মোশারফ হোসাইন, চবি শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মোস্তফা শারেুল্লাহ ও কুমিল্লা পশ্চিম জেলা শিবিরের সভাপতি জিসান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন