আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে দেবীদ্বারে বিক্ষোভ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪ ১৯:৫২ পি এম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ চট্টগ্রামের লোহাগড়ায় ও ঢাকার যাত্রবাড়ী এলাকায় দুই দফায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়। এছাড়াও সমাবেশে চট্টগ্রামের লোহাগড়া ও ঢাকার যাত্রবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপায় হত্যাচেষ্টা কারীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিও জানানো হয়।বিক্ষোভ সমাবেশে বক্তারা
সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকরি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, কুমিল্লা জেলা কুমিটির যুগ্ম-আহবায়ক কাজী নাছির, সদস্য মুহতাদির জারিফ সিক্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিয়াম ইসলাম, সাজেদুল রাশেদ রাফসান, নাজমুল হাসান নাহিদ, সরকার সাকিব, সফিউল্লাহ, মোহাম্মদ নাজমুল হাসান, জহিরুল ইসলাম প্রমুখ।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন