কুমিল্লার বাঙ্গরাবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ।। থানায় মামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ২১:০১ পি এম
কুমিল্লার বাঙ্গরাবাজার থানায় বিএনপি ও ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী অলি মিয়া স্থানীয় হাটাশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে। এ ব্যাপারে গত ২০ নভেম্বর বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার সিআর নং ৯৭৫/২৪। এতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করা হয়েছে। তারা হলেন হাটাশ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আসিকুর রহমান সাগর (২০), মৃত আলফাজ মিয়ার ছেলে রুক্কু মিয়া (৪৫) , মৃত ফুল মিয়ার ছেলে মো. জয়নাল মোল্লা (৪২), খোরশেদ আলমের ছেলে গিয়াস উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে মনির হোসেন (৪৫)। মামলার এজাহারে উল্লেখ করা হয় আসামিরা বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘ দিন রাজনৈতিক পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী অলি মিয়ার কাছেও বিভিন্ন সময়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তবে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও জানান তিনি। এ কারণে ওই চক্রটি তার ওপর ক্ষিপ্ত ছিলেন। তাই গত ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় স্থানীয় ডাচবাংলা ব্যাংকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে যাওয়ার পথে হাজী বাড়ি মোড়ে পৌঁছা মাত্র আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যান। হামলার শিকার ব্যবসায়ী জানান আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধ ড্রেজার ব্যবসা ও মাদক ব্যবসায় সম্পৃক্ততারও অভিযোগ রয়েছে। তিনি তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন। অবশ্য এ ব্যাপারে বাঙ্গরাবাজারর থানার ওসি ও আসামিৎদের সাথে টেলিফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন