চান্দিনায় জামায়াতের কর্মী সম্মেলন সফলে সাংবাদিকদের সাথে মতবিনিময়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৪ ১৮:৪০ পি এম
দীর্ঘ ১৭ বছর পর কর্মী সম্মেলন উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখা। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, চান্দিনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর আমীর অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হাশেম, সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, পৌর শাখার শূরা সদস্য আবু হানিফ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা শিবিরের সাথী শাখার সাবেক সভাপতি আবু হানিফ, জেলা মজলিসে শূরা সদস্য মো. নুরুল হুদা প্রমুখ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে জামায়াত।
অতীত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনির মাধ্যমে দেশ তথা সমাজকে এগিয়ে নিতে পারে।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন