যথাযথ ভাবগাম্ভীর্যে হরিশপুরা কামাল হোসেন কলেজে জাতীয় শোক দিবস পালিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৩ ০৮:৫৭ এএম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ ও আলোচনা সভায় বক্তারা
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে বরুড়া উপজেলার হরিশপুরা কামাল হোসেন কলেজ। দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও আলোচনা সভা আয়োজিত হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর কাজী মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিউল্লাহ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামান্য অবদানকে স্মরণ করেন। একই সাথে ৭৫'র ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে বাঙালি জাতির প্রতি দেশি-বিদেশী চক্রান্ত নিয়ে আলোচনা করেন।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ