ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪ ১০:৫৯ এএম
কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বীর যোদ্ধাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। শনিবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টায় ১৩টি দেশের কূটনীতিকরা ওয়ার সিমেট্রির হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কূটনীতিকরা স্মৃতিসৌধে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের। ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের দুইজন এবং বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী।
শনিবার কুমিল্লার এই ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, স্পেন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধি ও বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা সমাধিস্থল ঘুরে দেখেন। শ্রদ্ধা নিবেদনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র বাইবেল পাঠের পর ফাদার ক্যাট্টিক প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস