দেবিদ্বারে চিড়ার মোয়ার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, একজন আটক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ২৩:১৫ পি এম
কুমিল্লার দেবিদ্বারে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। আটকের পর শনিবার দুপুরে অভিযুক্ত গৌতম দেবনাথ(৫১)'কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গৌতম দেবনাথের বাড়ি উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ বলেন, শিশুটির পিতা বাদি হয়ে থানায় অভিযোগ করলে তার প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নিজ বাড়ি থেকে আসামি গৌতম দেবনাথ কে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দোষ স্বীকার করেছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। শিশুটির ডাক্তারী পরীক্ষা চলছে। স্থানীয়রা জানায়, ৭ নভেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে ৭ বছর বয়সী ওই শিশুটি খেলা-ধূলা করার জন্য প্রতিবেশীর বাড়িতে যাবার পথে তাকে একা পেয়ে গৌতম দেবনাথ চিড়ার মোয়া দেবার লোভ দেখিয়ে ঘরে যেতে বলে। শিশুটি ঘরে যেতে না চাইলে গৌতম তাকে কৌশলে পাঁজাকোলা করে ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটিকে তার বাবা-মা তাকে সিএনজি যোগে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ধর্ষিতা শিশুটি সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মা জানান, আমার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে কাঠমিস্ত্রী গৌতম তাকে জোর করে খালিঘরে নিয়ে ধর্ষন করে। এসময় তার স্ত্রী সন্তানেরা কেউ বাড়িতে ছিলনা।ওই পাষন্ড আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি তার কঠোর শাস্তি চাই
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ