চৌদ্দগ্রামে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের অফিস উদ্বোধন, বিধবাকে ঘর মেরামতের জন্য অনুদান প্রদান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ২২:৫০ পি এম
কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসীদের সংগঠন " কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ" এর অফিস উদ্বোধন এবং বিধবাকে অনুদান প্রদান করা হয়েছে। সুশীল ও শিক্ষিত সমাজ উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হই" এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮ নভেম্বর) কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের নতুন অফিস কেক কেটে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিধবা লালু বেগমকে ঘর সংস্কার বাবদ ৩৮ হাজার টাকার ১৭তম অনুদান প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপদেষ্টা সদস্য সৈয়দ আব্দুল আউয়াল মুরাদ বলেন, জম্মলগ্ন থেকে দেখেছি প্রতি মাসে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপের কোনো না কোনো কার্যক্রম থাকে। গত মাসে তাদের ১৬ তম কার্যক্রম আমার গ্রামের মোস্তফা ওমানে মৃত্যুবরণ করে তাকে দেশে আনার প্রক্রিয়ার জন্য সংগঠিত বড় একটি অনুদান ৪৫ হাজার টাকার অনুদান প্রদান করে। তাছাড়া সংগঠনটির প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ, বিয়ে, পড়াশোনাসহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম ব্যাপক লক্ষ্যনীয়। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির অনুদান পেয়ে ইউসুফ বলেন, আমার অসুস্থতার সময়ে কৃষ্ণপুর রেমিট্যান্স গ্রুপ আমাকে ৫-৬ মাস আগে আমার চিকিৎসার জন্য অনুদান দেয়, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি।
অনুষ্ঠানে পরিচালানা করেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইব্রাহিম।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ