চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ১৮:৫৯ পি এম
মো. জমির আলী।। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ শনিবার (০৯ নভেম্বর) স্থানীয় বুধরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি এম সহিদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসাইন লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. ছাদেক, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মো. নুরুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় ১৭ বছর পর উন্মুক্ত সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ করতে পেরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন- গত ১৪ বছর বেশি নির্যাতনের শিকার হয়েছেন চৌদ্দগ্রামের মানুষ। জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কোনো উন্নয়ন হয়নি। ০৫ আগস্টের পট পরিবর্তনের পর চৌদ্দগ্রাম আগের মতো চাঁদাবাজি চললে জুলাই-আগস্ট শহীদের রক্তের সাথে চরম বেঈমানী হবে। তাই এ ব্যাপারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ