মুরাদনগরে পানিতে ডুবে সহোদর দুই বোনসহ ৩ জনের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৪ ২১:০৯ পি এম
কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া (১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে হাবুডু খাচ্ছিলো ছোট দুই বোন। তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এ সময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝ বোন সামিবাকে উদ্ধার করতে যান। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেঝ বোনকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিরা। ওই দিকে বাচ্চাদের মা দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে উঠে। তাদের মায়ের আত্ম চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ