দেবিদ্বারে বাবার গাড়িতে চড়ে নানার বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেলো ভাই-বোনের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৪ ০৯:৩৭ এএম
কুমিলার দেবিদ্বারে বাবার সিএনজি অটোরিকশায় চড়ে নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সিটিং সার্ভিস বাসের ধাক্কা আপন ভাই-বোন নিহত, ঘটনায় নিহত শিশুদের বাবা সিএনজি অটোরিকশা চালকসহ আহত দুই।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছগুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই-বোন দেবিদ্বার উপজেলা হোসেনপুর গ্রামের সিএনজি চালক জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ (১২) ও মেয়ে ফাহিমা আক্তার(৯)। জুনায়েদ জাফরগঞ্জ কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ও তার বোন ফাহিমা হোসেনপুর নুরানি মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন। এ ঘটনা আহত সিএনজি চালক জাহাঙ্গীর আলম(৩২) অপর এক অজ্ঞাত যাত্রী। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের এসপি খাইরুল আলম বলেন, একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে চালকরা পালিয়ে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু দুটি তাদের বাবার কাছে বায়না ধরে দুজনকে নানার বাড়িতে দিয়ে আসতে। সারাদিন সিএনজি চালানোর পর বাবা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশু দুটিকে তাদের নানার বাড়িতে নিয়ে যাওয়ার পথে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলা ছগুড়া এলাকায় দেবিদ্বার গামী বাসের সঙ্গে তাদের বহন করা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
প্রত্যাক্ষদর্শী জানায়, একটি বাস অন্য ট্রাককে ওভারটেক করতে গিয়ে সিএনজি পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সড়ক থেকে ছিটকে পরে। সিএনজি পেছনে থাকা জুনায়েদ ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ফাহিমাও মারা যায়। এর পরপরই উত্তেজিত জনতা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক মো. শাহিনুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন নিউ সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে আমি নিজে অবস্থান করছি। উত্তেজিত লোকজনকে শান্ত করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। যতটুকু শুনেছি দুর্ঘটনায় দুই শিশু মৃত্যু বরণ করেছে। আরো অন্তত দুই তিন জন আহত হয়েছে
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ