শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালক আটক

    মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, চালক আটক
    ছবি- সংগৃহীত

    কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া ( ৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও মাইক্রোবাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বুধবার সকালে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফুল মিয়া উপজেলা সদরের মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে। আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর বাজার এলাকায় ফুল মিয়া নামের এক বৃদ্ধা রাস্তা পার হবার সময় মাইক্রোবাস চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও চালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     


    add