শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর-এর কৃতি শিক্ষকদের সংবর্ধনা

    নাঙ্গলকোটে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর-এর কৃতি শিক্ষকদের সংবর্ধনা
    ছবি- কুমিল্লা মেইল

    আজিম উল্লাহ হানিফ।। শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার- এই প্রতিপাদ্যটিকে গুরুত্ব দিয়ে আইসিটি ফর এডুকেশন জেলা অ্যাম্বাসেডর ফোরাম নাঙ্গলকোটের উদ্যোগে  নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সোমবার (০৪ নভেম্বর) বিকালে করাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত করা হয় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল জসিম, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক) সঞ্জিত কুমার পাল সহকারী শিক্ষক চান্দগড়া উচ্চ বিদ্যালয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষে  প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ। চাটিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী। অতিথি ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান। স্বাগতিক বক্তব্য রাখেন ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি ফর এডুকেশন এর অ্যাম্বাসেডর মোহাম্মদ মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চান্দগড়া  উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  আবু বক্কর লিটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার  মো. আব্দুল ওয়াহাব, হুসাইন আহমদ। আরও উপস্থিত ছিলেন পানকরা হাফেজা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজের প্রভাষক (আইসিটি)  আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াছিন বাবুল, সাংবাদিক মোহাম্মদ সোহরাব হোসেন, তাজুল ইসলাম মিলন,কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, নাজমা সুলতানা, আলমগীর হোসেন, ওমর ফারুক, রহিমা আক্তার, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

     

     


    add