শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় একজন নিহত, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

    ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় একজন নিহত, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামের একজন নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বাল্লক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার মোফাজ্জল হোসেন সোহেল (৪৫) নামের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টায় স্বপন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই ) আনিসুর রহমান। তিনি জানান নিহত স্বপন বাল্লক এলাকার মৃত সুলতান আহামেদের ছেলে। আহত মোফাজ্জল হোসেন সোহেল একই গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহত স্বপন আহমেদ পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। তার ভাই আক্তার হোসেন জানান, ঘটনার দিন সকালে পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইখলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সাথে অভিযুক্ত আমাদের পাশের গঙ্গানগর গ্রামের এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিনের মধ্যে বাগ-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, আবুল হোসেনের শ্যালক রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে আসে। এ সময় হামলাকারীদের দেখে শাহজালালের বাড়ির পাশের বাগানে গিয়ে শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে গেলে হামলাকারীরা সেখানে গিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত মোফাজ্জল হোসেন সোহেলের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তোফাজ্জল সেখানেই চিকিৎসাধীন আছেন। 
    ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায় স্বপনের মরদেহ থানায় নিয়ে আসলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে স্বপন আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ এ ঘটনায় মোফাজ্জল হোসেন সোহেল নামে আরও এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। আমি ঘটনাস্থলে আছি।
    ক্যাপশনঃ- ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়ন ভারতীয় সীমান্তবর্তী বাল্লক এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোফাজ্জল হোসেন সোহেল (৪৫) নামের অপর এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
     


    add