দেশে আর ফ্যাসিবাদ পুর্নবাসন করতে দেয়া হবে না- কুমিল্লায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১ নভেম্বর, ২০২৪ ২২:২০ পি এম
দেশে আর ফ্যাসিবাদের পুর্নবাসন করতে দেয়া হবে না। পরবর্তীতে সরকারে কে আসবে সেটা নির্ধারণ করবেন দেশের জনগণ। আপনারা যদি এমন কাউকে নির্ধারণ করেন, যারা পূর্বের মত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন। শুক্রবার (১ নভেম্বর) সকালে দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ পরিবার ও ৪০ জন আহতের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন- হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহতদের পুর্নবাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে একটি পরিবারও পুর্নবাসন ছাড়া থাকবেন না। হাসনাত আবদুল্লাহ তার নিজ এলাকা দেবীদ্বার প্রসঙ্গে বলেন, এ এলাকায় কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেয়া হবে না। এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেবীদ্বারের অবস্থা এমন হয়েছে, পৈত্রিকভাবে অনেকেই ক্ষমতায় আসছে। দেবীদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য শীঘ্রই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নিবার্চনের মাধ্যমে নতুন ব্যবসায় বান্ধব কমিটি গঠন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির জারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ। অপরদিকে বিকালে ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবীদ্বার নিয়ে জনগণের ভাবনা ও রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ। এতে বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পারভেজ সরকার, জাতীয় গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম-আহ্ববায়ক মো. জাকির হোসেন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ