বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় গোমতীর ভাঙ্গা বাঁধ মেরামত নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

    কুমিল্লায় গোমতীর ভাঙ্গা বাঁধ মেরামত নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
    ছবি- সংগৃহীত

    বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই-তিন মাসের মধ্যে গোমতী নদীর ভাঙ্গা বাঁধ মেরামত সম্ভব হবে।  যেহেতু এখন বর্ষা শেষের দিকে, তাই নতুন করে বন্যার শঙ্কা খুবই কম। সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যে গোমতীর বাঁধ মেরামতের কাজ সম্পূর্ণ শেষ হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আমিরুল হক ভূঁইয়া, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল হাসান পানি উন্নয়ন বোর্ড পূর্বাঞ্চলীয় উপ-প্রধান প্রকৌশলী আবু তাহের কুমিল্লার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ। এ  উল্লেখ্য বাঁধ ভেঙ্গে বন্যা শেষ হওয়ার দীর্ঘ দিন পর ভাঙ্গা অংশের মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে কবে নাগাদ এ কাজ সম্পন্ন হবে তা স্পষ্টভাবে জানাতে পারেনি তারা। এদিকে সারা দেশের নদ-নদী থেকে চিহ্নিত ৬৬ হাজার দখলদার  মুক্ত করতে বিভাগীয় কমিশনারদের দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নদ-নদী ও খাল-বিল দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।  নদীর বাঁধের মাটিকাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধেও কঠোর  ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। 

    প্রসঙ্গত গত ২২ আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণ পাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় বন্যা কবলিত ছিলো এসব এলাকা। সম্প্রতি এই বাঁধের ১২৫ মিটার অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

     

     


    add