বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় খুনের প্রতিশোধ নিতে জেল ফেরত যুবককে হত্যা

    কুমিল্লায় খুনের প্রতিশোধ নিতে জেল ফেরত যুবককে হত্যা
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত মো. নাছিরকে (৩৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় জেলার আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. নাসির পশ্চিম মাঝিগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ২০২২ সালে মাঝিগাছা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মাসুক মিয়াকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন নাছির। ওই মামলায় নাছিরকে গ্রেফতার করলে দীর্ঘদিন কারাগারে থাকেন তিনি। সম্প্রতি জামিন পেয়ে বের হন নাছির। পরে মাসুক মিয়ার স্বজনরা নাসিরকে হত্যার জন্য একাধিকবার হুমকি দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে মাঝিগাছা এলাকায় নাসিরকে একা পেয়ে ধাওয়া করেন মাসুক মিয়ার পরিবারের ৫-৬ জন সদস্য। ধাওয়া খেয়ে একটি ডোবাতে পড়ে যান নাছির। এ সময় মাসুক মিয়ার স্বজনরা তার ওপর হামলা করে। পরে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, পূর্ববিরোধ ও একটি হত্যার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

     

     


    add