কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে প্রাণ গেলো মা-মেয়ের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৮ পি এম
কুমিল্লায় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের মালের বাড়ির ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) ও লিপির মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী। লিপি আক্তারের মামাতো ভাই আইন উদ্দিন পাভেল জানান, ফুফাতো বোনের মেয়ে লামিসা আক্তার সেনানিবাসের পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে দিয়ে আসতো। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতো। আজ সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলো। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কুটিগামী সুগন্ধা নামের একটি বাস দু’জনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান। ভাগ্নীকে হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর মারা গেছে। তিনি বলেন, লামিসার বাবা সৌদি প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন।কিভাবে তিনি এই শোক সইবেন জানিনা।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ