বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • চিকিৎসকদের ওপর হা'মলার প্রতিবাদে ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় এনডিএফ’র মানববন্ধন

    চিকিৎসকদের ওপর হা'মলার প্রতিবাদে ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় এনডিএফ’র মানববন্ধন
    ছবি- কুমিল্লা মেইল

    হাসিবুল ইসলাম সজিব।। সারা দেশে চিকিৎসকদের ওপর হা'মলার প্রতিবাদে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ সেপ্টেম্বর)  সকাল ১০টায় ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুপুর ১২টায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এনডিএফ কুমিল্লা শাখা যুগ্ম-সেক্রেটারি ডা. মো. জুয়েল রানার সঞ্চালনায় ও ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন এনডিএফ কুমিল্লা শাখা সহ-সভাপতি প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী, প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ, সেক্রেটারি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-সেক্রেটারি প্রফেসর ডা. মোঃ জহিরুল আলম, ডা. মো. আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. কাউছার হামিদ, কোষধক্ষ্য ডা. আব্দুর রহিম, সমাজ সেবা সম্পাদক ডা. জাবেদ আহমেদ প্রমুখ। সেক্রেটারি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছিলো। এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছিল। আমরা এসবের পক্ষে নই। তবে আমাদের দাবি, চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। আমরা সুরক্ষিত থাকলে কথা দিচ্ছি, রোগীদের সুরক্ষার জন্য সর্বোচ্চ কাজ করব৷ জনগণের সহায়তা নিয়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব।  সহ সভাপতি প্রফেসর ডা. সফিকুর রহমান পাটোয়ারী বলেন, ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ২৪ ঘণ্টাই সেবা কার্যক্রম চলে। সেখানে চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাতিল করুন। আমরা আপনাদের বক্তব্যে আশ্বস্ত হয়েছি। আপনাদের প্রতি আশ্বস্ত থাকতে চাই।

     


    add