বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

    চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
    ছবি- কুমিল্লা মেইল

    হাসিবুল ইসলাম সজিব।। সারা দেশে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লার সর্বস্তরের চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টর’স ফোরাম-এনডিএফ এর কুমিল্লা জেলা সভাপতি ডা. মজিবুর রহমান। বিভিন্ন দাবি পেশ করেন- ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডা. মো. জুয়েল রানা, ডা. মো. মাছুম হাসান, ডা. মিনহাজুল রহমান তারেক, ডা. সফিকুর রহমান সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছিলো। এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চেয়েছিলো। তাই আমরা এসবের পক্ষে নই। তবে আমাদের দাবি, চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। আমরা সুরক্ষিত থাকলে কথা দিচ্ছি, রোগীদের সুরক্ষার জন্যও সর্বোচ্চ কাজ করবো। জনগণের সহায়তা নিয়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাবো। বক্তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, দালাল থেকে শুরু করে যারাই কোনো ভুল ও অপকর্ম করে তার দায় চিকিৎসকদের ওপর চাপিয়ে দেয়া হয়। অথচ চিকিৎসা ব্যবস্থাপনার সাথে শুধুমাত্র চিকিৎসকরা জড়িত থাকেন না। সাংবাদিকরাও অনেক সময় মিসলিডিং করেন। ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ২৪ ঘণ্টাই সেবা কার্যক্রম চালু থাকে। সেখানে চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন। আমরা আপনাদের বক্তব্যে আশ্বস্ত হয়েছি। আপনাদের প্রতি আশ্বস্ত থাকতে চাই। প্রসঙ্গত শনিবার সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা চালায় বহিরাগতরা। এর প্রতিবাদে রোববার সারা দেশের হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। অবশ্য পরবর্তীতে রাতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে সে কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসক নেতারা।

     


    add