বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইউপি কর্মকর্তা নিহত

    কুমিল্লায় ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইউপি কর্মকর্তা নিহত
    ছবি- সংগৃহীত

    কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক উপ-সহকারী ভূমি কর্মকর্তা। এতে আহত হয়েছেন অজ্ঞাত আরও ৪ জন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ৮টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার কাপাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার পৈত্রিক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোরশেদ আলম। স্থানীয় সূত্র জানান, শুক্রবার সকালে  একটি পিকআপ নিয়ে ত্রাণ সহায়তা নিয়ে মনোহরগঞ্জে যান  উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনিসসহ বেশ কয়েকজন। বিকালে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে চাঁদপুর-কুমিল্লা সড়কের কাপাশতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি ড্রাম ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় গুরুতর আহত হন আনিসসহ ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় আনিসকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     


    add