কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. প্রমোদ পালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ মে, ২০২৫ ১০:১৩ এএম
কুমিল্লার শাসনগাছায় অবস্থিত শ্রী শ্রী গৌর হোমিও হলের স্বত্বাধিকারী ডা. প্রমোদ পালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লার আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রী শ্রীকৃষ্ণ পূজা শেষে মধ্যাহ্নে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসিত পাল, কোষাধ্যক্ষ ডাঃ খোকন কুমার নন্দী ও কোষাধ্যক্ষ পূর্ণ চন্দ্র রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- নগরীর শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডা. কানু বিকাশ দে ও জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ আশীষ কুমার দে, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডা. নারায়ণ চন্দ্র পাল, নগরীর রেইসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডা. প্রান্তোষ দত্ত, জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার সহ শতশত নর-নারী। উল্লেখ্য যে, কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. প্রমোদ পাল ২০২০ সালের ১২ মে পরলোকগমন করেন।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ