সাফল্যের নেপথ্যে কারণ জানালেন মেডিকেল ভর্তিতে দেশসেরা তানজিম সর্বা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৯:৪৫ পি এম
ডেস্ক রিপোর্টার।।২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদীউপজেলার সন্তান তানজিম মুনতাকা সর্বা। ফলাফল প্রকাশের পর থেকেই আনন্দে ভাসছেন তার মা-বাবাসহএলাকাবাসী। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দেশসেরা এ শিক্ষার্থীর মা চায়না বেগম বলেন, নিজেদের মা-বাবাহিসেবে সফল মনে হচ্ছে। পরিশ্রম করলে সফলতা আসবেই। আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম আপনাদের দোয়াআল্লাহ কবুল করেছেন।
তিনি বলেন, গতকাল রোববার দুপুরে ফলাফল পাওয়ার পর থেকেই আত্মীয় স্বজনসহ গণমাধ্যমকর্মীরা ফোন দিয়েঅভিনন্দন জানাচ্ছেন। এ যেন এক পরম পাওয়া। আমার মেয়ে মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের বড়সফলতা। জানা গেছে, তানজিম মুনতাকা সর্বা ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে ৯২.৫ নম্বরপেয়ে দেশসেরা হয়েছেন। তিনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখা থেকে এসএসসি ও রাজধানীরহলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
সারা দেশের মধ্যে মেডিকেলে প্রথম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তানজিম মুনতাকা সর্বা বলেন, প্রথমেই আল্লাহরকাছে শুকরিয়া জানাই। আমার মা-বাবা ও শিক্ষকদের পরিশ্রম এবং দোয়ায় এ সফলতা অর্জন করতে পেরেছি।আমার আত্মীয়-স্বজনের মধ্যে আমি প্রথম চিকিৎসক হতে যাচ্ছি। আমার ছোট থেকেই ডাক্তার হতে চাওয়ারএকটি বড় স্বপ্ন ছিলো।
এছাড়াও আমার শিক্ষকরা সব সময় অনুপ্রেরণা দিয়েছেন ডা. হওয়ার জন্য। তাদের পরামর্শেই এ স্বপ্নকে বাস্তবেরুপান্তর করার চেষ্টা করেছি। ব্যক্তিগত জীবনে মা-বাবা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সব বিষয়েই আমি তাদেরসাপোর্ট পেয়েছি। মেডিকেলে ভর্তির প্রস্তুতির সময় যখন হতাশায় থাকতাম, তখন বাবা-মা এমনভাবে আত্মবিশ্বাসদিতেন যে সব ঠিক হয়ে যেত। তাই বলতে পারি আম্মু-আব্বুর সহযোগিতাই আমাকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথমহওয়া সুযোগ তৈরি করে দিয়েছে। তানজিমের বাবা আব্দুর রহমান (সবুজ) বলেন, আমি একটি কোম্পানিরঅ্যাডভাইজার হিসেবে কর্মরত আছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার। পরিবার নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিকএলাকায় বসবাস করি। সর্বা ঢাকায় বড় হয়েছে। আমাদের মেয়ের এমন সাফল্যে আমরা খুবই উচ্ছ্বসিত। সবাইআমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন একজন মানবিক ডাক্তার হতে পারেন।
তানজিম মুনতাকা সর্বার চাচা কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন বলেন, এই সংবাদটিশোনার পর থেকেই আমার মধ্যে অন্যরকম এক শান্তি অনুভব হচ্ছে। আমার ভাতিজি তানজিম সর্বা ঢাকায় বড়হয়েছে। গতকাল তার এই সাফল্যের সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেইে এলাকায় খুশির বন্যা বইছে। সে কটিয়াদীও কিশোরগঞ্জের মুখ উজ্জ্বল করেছে। সে আমাদের গর্ব।
তানজিম মুনতাকা সর্বা কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ওগৃহিনী চায়না বেগমের বড় কন্যা। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ডেস্ক রিপোর্টার।।২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদীউপজেলার সন্তান তানজিম মুনতাকা সর্বা। ফলাফল প্রকাশের পর থেকেই আনন্দে ভাসছেন তার মা-বাবাসহএলাকাবাসী। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দেশসেরা এ শিক্ষার্থীর মা চায়না বেগম বলেন, নিজেদের মা-বাবাহিসেবে সফল মনে হচ্ছে। পরিশ্রম করলে সফলতা আসবেই। আল্লাহর রহমতে আমাদের পরিশ্রম আপনাদের দোয়াআল্লাহ কবুল করেছেন।
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- স্টেডিয়াম উধাও হয়ে গেছে, সংসদে অভিযোগ কুমিল্লার এমপির
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ
- পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত