কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ১৯:৫৪ পি এম
কুমিল্লার জাঙ্গালিয়া বাস টার্মিনালে রয়েল কোচ পরিবহনের পার্ক করা ৩টি বাস আগুনে পুড়ে গেছে।
আজ রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ওই বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক মো. সাইফুল এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন,
বাসগুলো দীর্ঘদিন ধরে ওই টার্মিনালে পার্ক করা ছিল ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস সদস্যরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো: ইদ্রিস জানান, বাসে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রয়েল কোচের অন্তত তিনটি পরিত্যক্ত বাস দীর্ঘদিন ধরে ডিপোতে পড়েছিল।যোগাযোগ করলে ওই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন , 'বাসে আগুনের বিষয়ে একটু আগেই জেনেছি। পরে বিস্তারিত জানাতে পারব।'
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী
- স্টেডিয়াম উধাও হয়ে গেছে, সংসদে অভিযোগ কুমিল্লার এমপির
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাস পুড়ে ছাই
- বিতর্কের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাল ভিক্টোরিয়া কলেজ
- পাঁচপুকুরিয়া গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন নাঙ্গলকোটের ২০২৬ সেশনের কমিটি ঘোষণা
- কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার
- এগ্রিকালচারিস্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টার এর দোয়া ও ইফতার মাহফিল