অবমাননার প্রতিবাদে ভিক্টোরিয়া কলেজে ৭০০ কোরআন বিতরণ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫ ০০:৩৫ এএম
কুমিল্লা প্রতিনিধি।।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাতশো কোরআন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাসান আহমেদ। বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিন আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোরআন অবমাননা করা হয়েছে। কোরআন অবমাননার প্রতিবাদে আজ আমরা ভিক্টোরিয়া কলেজে অর্থসহ কোরআন বিতরণ করেছি।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে বিগত ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। কেন পারি নাই সেটা আপনারা অবগত আছেন। আমিও এই কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছিলাম। আমি দেখেছি শিক্ষার্থীদের ছাত্রলীগ জোড় করে মিছিল মিটিং এ নিয়ে যেতো। নজরুল হলে যারা নামাজ পড়তো, পাঞ্জাবি টুপি পড়তো তাদের শিবির সন্দেহে মারধর করতো। তাদের বেড, আসবাবপত্র, বই হল থেকে ফেলে দিতো এবং পুড়িয়ে দিতো।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ছাত্রশিবির সভাপতি মো. মনির হোসেন, সেক্রেটারি বিল্লাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
- কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- বৃহস্পতিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ভাষা সৈনিকের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
- কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে মাঠে শিক্ষার্থীর মৃত্যু!
- বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড
- কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ
- চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন
- মুরাদনগর প্রেসক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল হকের ইন্তেকাল
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ