শনিবার, ০৭ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
  • অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত

     অবশেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিত
    ছবি/সংগৃহীত

    পদবঞ্চিতদের ক্ষোভের আন্দোলনে অবশেষে ২০ দিনের মাথায় স্থগিত করা হলেঅ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি। বুধবার (৪ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে সংগঠনের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি স্থগিতের ঘোষণা দেয়া হয়।

    কেন্দ্রী ছাত্রদল থেকে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মাত্র ২০দিন আগে ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের এই কমিটি স্থগিত করা হয়েছে। এর আগে গেল ১৫ মে ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

     

    কমিটির ঘোষণার পরদিনই বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। সেই বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। (১৫মে) রাতেই তারা অবরোধ করেন কুমিল্লা কান্দিপাড়ের পূবালী চত্বরে। কয়েক ঘন্টার অবরোধে ভোগান্তিতে পড়েন নগর বাসিন্দারা। এরপর (১৭ মে) ঘোষিত কমিটি বাতিল চেয়ে কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিএনপির পার্টি অফিসের তালা ভেঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও বিভিন্ন দাফ্তরিক জিনিসপত্র  পুড়ে যায়।


    বঞ্চিতদের এসব আন্দোলনের মধ্যেই বুধবার রাতে খবর আসে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

    কী কারণে কমিটি স্থগিত করা হলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা গেলেও সংগঠনের কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই কমিটি স্থগিত করা হয়েছে।




     


    add