কুমিল্লাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান ও সম্পাদক আবু বকর
কুমিল্লাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বকর মো: হোসাইন।
৯ জুন শুক্রবার 'হৃদয়ে বঙ্গবন্ধু' ম্যুরাল প্রাঙ্গণে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মোফাজ্জল হোসেন রনি এবং সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি নূর মোহাম্মদ, বাবুল আহমেদ। যুগ্ন সম্পাদক এম.কাউছার, আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, বাইজিদ মিয়া, ইয়াসিন আরাফাত, অর্থ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো.শাকিল, সাধারণ সদস্য মুন্না, রাকিবুল হাসান, গোলাম রাব্বানী, রোজেল।
এছাড়াও উপদেষ্টা মন্ডলী সদস্য এমদাদুল হক মাইনিস, মাহমুদুল হাসান, বিল্লাল হোসেন, মোঃ আল আমিন, রাসেল আহমেদ প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মো: আশিকুর রহমান বলেন, মুরাদনগরের অনেক শিক্ষার্থী ভিক্টোরিয়া কলেজসহ আশেপাশের প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে। তাদের সব ধরনের সহযোগিতা করার মাধ্যমে ছাত্র সমস্যা সমাধান করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক আবু বকর মো:হোসাইন বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, অর্থনৈতিক সমস্যা ও ক্যারিয়ার গঠনে সব ধরনের সহায়তা করার লক্ষ্য নিয়ে আমাদের পথচলা। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান