শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল
  • কুমিল্লা কারাগারে থাকা আসামির ছবি ফেসবুকে!

    কুমিল্লা কারাগারে থাকা আসামির ছবি ফেসবুকে!
    ছবি- সংগৃহীত

    কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার আসামির তোলা ছবি দিয়ে তার ভাই ফেসবুকে পোস্ট দিয়েছেন! আসামির সেই ছবি তুলে স্বজনদের কাছে পাঠিয়েছেন এক কারারক্ষী। এ ঘটনায় কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছেন। এদিকে হত্যা মামলার আসামির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে কুমিল্লায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (০৩) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, কারা আইন ভঙ্গের প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার তুহিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বরখাস্ত ওই কারারক্ষী ইসমাইল হোসেন তুহিন। তার বাড়ি বান্দরবানের লামা উপজেলায় চাপাতলী গ্রামে। কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ কুমিল্লার শাসনগাছায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় যুবক জামিল হাসান অর্ণব (২৬)। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত অর্নবের মা ঝর্ণা আক্তার । এতে ফজলে রাব্বীকে (৩০) প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। ফজলে রাব্বিকে  ভারতে পালিয়ে যাওয়ার গুলিভর্তি  পিস্তলসহ পুলিশ গ্রেফতার করে। ঈদের আগের দিন ১৬ জুন কারারক্ষী ইসমাইল হোসেন তুহিন জেলারের বাস ভবনের ছাদে দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে মামলার প্রধান আসামি ফজলে রাব্বির কয়েকটি ছবি কয়েক সেকেন্ডের  ভিডিও পাঠান তাঁর স্বজনদের কাছে। পরে ওই ছবি ও ভিডিও আসামি রাব্বির ভাই একে আল আমিন খানের  আইডি থেকে ফেসবুকে পোস্ট করা হয়।এই ছবিতে ডিজে গানের সাথে লেখা হয়- ‘ভাই সময় আসবে ইনশাল্লাহ।’ এমন ঘটনায় আতংকিত হয়ে পড়েছে গুলিতে নিহত অর্ণবের পরিবার।অর্ণবের বাবা আজহার উদ্দিন বলেন, এর আগে একবার আদালতে দাঁড়ানো রাব্বির ছবি তুলে ছড়িয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। পরে আবার জেলখানার ছবি ফেসবুকে দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছে। এখন আমরা ছেলে হত্যার বিচার নিয়ে শঙ্কিত।


    add