কুমিল্লায় ছাগল উৎপাদন বেড়েছে
আবু সুফিয়ান রাসেল।। গত বছরের তুলনায় এ বছর কুমিল্লায় ছাগল-মহিষের উৎপাদন বেড়েছে। তবে কমেছে গরুর সংখ্যা। ২০২৪ সালের ঈদুল আযহার কোরবানির পশুর চাহিদা ও প্রাপ্যতার তথ্যে এসব জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
জেলা প্রাণী সম্পদ দফতরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলায় ষাড়, বলদ ও গাভীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৮শ' ৭৮টি। ২০২৩ সালে যার সংখ্যা ছিলো এক লাখ ৮৬ হাজার ৬২টি। গত বছর মহিষ ছিলো ১০৬ টি, এবছর ৩১৪টি। যার মধ্যে নাঙ্গলকোটে ২১৯, মুরাদনগর ৪৬, মনোহরগঞ্জ ১২টি ও চৌদ্দগ্রামে ৩১টি।
অপরদিকে জেলায় ছাগলের সংখ্যা অনেকটাই বেড়েছে। ২০২৩ সালে কুমিল্লায় ছাগল ছিলো ৪০ হাজার ৮৮৩টি, চলতি বছর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে৫৬ হাজার ৪৪টি। গতবছর কুমিল্লায় ভেড়া ছিলো ২ হাজার ১৫৩ টি, ২০২৪ সালের হিসাবে ভেড়া ৬ হাজার ৮শ'১০টি।
কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, মাংস চাহিদায় কুমিল্লা সব সময়ই স্বয়ংসম্পূর্ণ। উদ্ধৃত বা ঘাটতি কোনটির জন্য গ্রাহকদের চিন্তা করতে হয় না। আমরা যে তথ্য প্রদান করেছি, তা মাঠ পর্যায়ের তথ্য। বিগত বছরে আমাদের খারাপ কোনো রেজাল্ট নেই।
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার