শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
  • বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!

    বিসিএসে অবিবাহিতরাই এগিয়ে!
    ছবি- সংগৃহীত

    বিসিএসে চাকরি পছন্দের শীর্ষে থাকার কারণ হিসেবে নিরাপত্তা, ভালো বেতন ও সুযোগ-সুবিধা, ক্ষমতা, সামাজিক মর্যাদা এবং বাড়তি উপার্জনের সুযোগকে এগিয়ে রাখছেন চাকরিপ্রার্থীরা। একটু মজার ব্যাপার হলেও পুরুষেরা আরও একটা কারণ বলছেন। আর তা হলো বিয়ের বাজারে এখন বিসিএস কর্মকর্তার চাহিদা সবচেয়ে বেশি পাত্রীপক্ষের কাছে।আর এই বিয়ের প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে এসেছে। সেটি হলো, বিসিএসে সফলতায় তুলনামূলকভাবে এগিয়ে অবিবাহিতরা।সবশেষ পাঁচটি বিসিএসের ফলাফলের পরিসংখ্যান থেকে অবিবাহিতদের এগিয়ে থাকার এই তথ্য তুলে ধরেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।এই পাঁচটি বিসিএসের মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস এবং ৪০তম, ৪১তম ও ৪৩তম ছিল সাধারণ। জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সাধারণ বিসিএসগুলোতে চাকরি পাওয়া প্রার্থীদের ৮৫% অবিবাহিত। আর বিশেষ বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৫৬% অবিবাহিত।প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে বিবাহিত যথাক্রমে ৪৩.৮৮% ও ৪৫.৬৫%। এ দুটি বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৫৬.১২% ও ৫৪.৩৫%। অন্যদিকে, ৪০তম বিসিএস, ৪১তম ও ৪৩তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বিবাহিত যথাক্রমে ১৪.৫৭%, ১৬.১৮% ও ১১.৫৫%। অপরদিকে এ তিনটি বিসিএসে উত্তীর্ণদের মধ্যে অবিবাহিত যথাক্রমে ৮৫.৪৩%, ৮৩.৮২% এবং ৮৩.৪৫%।

    তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন

     


    add